উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০/০৭/২০২৩ ৭:০৯ এএম , আপডেট: ৩০/০৭/২০২৩ ৭:১০ এএম

কক্সবাজার টেকনাফ শামলাপুর সৈকত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা শামলাপুর ইউনিয়নের শীলখালি থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

তবে মরদেহটি অর্ধগলিত হাওয়ায় তার পরিচয় শনাক্ত করা যায়নি। ১৮-২০ বছর বয়সী হতে পাবে বলে ধারণা করছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জোবাইর সৈয়দ।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে বলেন, রাতে জোয়ারে মরদেহটি ভেসে এসেছে। এরপর স্থানীয় জেলেরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে আমাদের একটি টিম গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহের পরনে একটি কালো প্যান্ট ছিল।

তিনি আরও বলেন, মৃত ব্যক্তির শরীরে পচন ধরায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...