ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/০৪/২০২৩ ১০:১৬ এএম

আব্দুস সালাম, টেকনাফ (কক্সবাজার) :
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযান চালিয়ে দুই হাজার ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফ মডেল থানার আওতাধীন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনে চেকপোস্টে তল্লাশি চালিয়ে ২ হাজার ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে।

আটক রেশমি আক্তার উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার মৃত ফরিদ আহমদের মেয়ে।

পুলিশ জানা যায়, বুধবার দুপুরে হোয়াইক্যং পুলিশ মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও বিশেষ অভিযানকালে দুপুরে গোপন সংবাদে জানতে পারে একজন নারী মাদক কারবারি ইয়াবা নিয়ে হ্নীলা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়া দিয়েছে। এমন গোপন সংবাদে পুলিশ ফাঁড়ির সামনে চেকপোস্ট স্থাপন করে রেশমি আক্তারকে আটক করা হয়। পরে মহিলা ধারা তল্লাশি করা হলে বোরকার ভেতরে বিশেষ কায়দায় লুকায়িত ২ হাজার ইয়াবা বের করে দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ইয়াবাগুলো তিনি কক্সবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে বলেও স্বীকার করেন।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক রেশমির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে৷

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...