প্রকাশিত: ১৮/০৪/২০২২ ১০:১৭ পিএম , আপডেট: ১৮/০৪/২০২২ ১০:২১ পিএম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক তালিকাভুক্ত ও আড়ালে থাকা টেকনাফের অসাংবাদিকদের খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও । উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে তিনটার দিকে উপজেলার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়সার খসরু সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির ছিলেন উপজেলা পরিষদ নুরুল আলম। টেকনাফ ২ বিজিবির উপ অধিনায়ক লেঃ এম মুহতাসিম বিল্লাহ (শাকিল), টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো হাফিজুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার, কৃষি কর্মকর্তা ডক্টর ভবসিন্ধু রায়, সাবরাং ইউপির চেয়ারম্যান নুর হোসেন, সেন্ট মার্টিন ইউপির চেয়ারম্যান মুজিবুর রহমান, টেকনাফ সদর ইউপির চেয়ারম্যান জিয়াউর রহমান ও বাহারছড়া ইউপির চেয়ারম্যান আমজাদ হোসেন প্রমূখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও টেকনাফে যোগদান করার পর এটি তার প্রথম আইনশৃঙ্খলা কমিটির সভা ছিলেন।
সভায় বক্তারা বলেন, পুরো উপজেলায় মাদক কারবারীদের আনাগোনা বেড়ে গেছে। প্রতিনিয়ত শৃঙ্খলা বাহিনী মাদকদ্রব্য উদ্ধার করছেন। পাশে সাংবাদিকতার পরিচয় দিয়ে বিভিন্ন অপসাংবাদিকেরা উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কমচারীদের বিভিন্ন ধরনের হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আইনশৃঙ্খলা কমিটির সভায় ইউএনও কায়সার খসরু বলেন, আজ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের আলোকে টেকনাফে পেশাদার সাংবাদিকতার আড়ালে অপসাংবাদিক ও ইয়াবা কারবারি রয়েছে এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক তালিকাভুক্ত ও আড়ালে থাকা টেকনাফের এসব অপসাংবাদিকদের চিহ্নিত করে টেকনাফ থানার ওসিকে আইনগত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন।

।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...