ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/১০/২০২৬ ৯:৪০ পিএম

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনের সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

সোমবার (১৯ অক্টোবর) মামলার বাদী ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রবীন ঘোষ উখিয়া আদালতে এ আবেদন করেন। তবে রিমান্ড আবেদনের শুনানির দিন এখনও ধার্য হয়নি।

আদালতে দায়িত্বপ্রাপ্ত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এসআই কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, অগ্নিকাণ্ডের দিন শনিবার (১৭ অক্টোবর) বিকেলে মোহাম্মদ সুমনকে আটক করা হয়। পরে রাতে রিসোর্টের দুই মালিক তানভীর আহমদ ও নিয়াজ মোর্শেদ এবং ম্যানেজার সুমনসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। ওই মামলায় সুমনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

গত শনিবার সকাল সাতটার দিকে পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে আগুন লাগে। খবর পেয়ে সকাল আটটার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর শুরু হয় উদ্ধার অভিযান। এ সময় ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেন বিজিবি, পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা। অভিযান শেষে রিসোর্টটি থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত ছয়জন হাসপাতালে চিকিৎসা নেন।

এ ঘটনায় শনিবার রাতে উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) আশীষ সূত্রধর মামলা করেন। মামলায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৯ জনকে আসামি করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও দায় নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে, উদ্ধার করা ১০ জনের মরদেহ এখনও কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে। তাদের পরিচয় শনাক্ত করতে মরদেহ ও স্বজনদের ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) এসব নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...