প্রকাশিত: ১২/১২/২০১৮ ১০:২৬ এএম

অনলাইন ডেস্ক – গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও মাজার জিয়ারতের পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে আজ বুধবার টুঙ্গিপাড়ায় যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সফরসূচী অনুযায়ী, আজ সকালে সড়কপথে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় গিয়েই প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা ও মাজার জিয়ারতের পর গোপালগঞ্জের কোটালিপাড়া ও টুঙ্গিপাড়ায় বিভিন্ন নির্বাচনী রাজনৈতিক কর্মসূচীতে অংশ নিবেন। এ আসনেরই প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেজন্য প্রথম দিন নিজ নির্বাচনী এলাকায় জনসভা ও বিভিন্ন কর্মসূচীতে অংশ নিয়ে নিজের পক্ষে নৌকা মার্কায় ভোট চাইবেন এলাকার ভোটারদের কাছে।

টুঙ্গিপাড়ায় অবস্থানের পর আগামীকাল বৃহস্পতিবার সকালে সড়ক পথে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। ঢাকায় ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গা মোড়, ফরিদপুর মোড়, রাজবাড়ী রাস্তার মোড়, পাটুরিয়া ঘাট, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, ধামরাই রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ এবং সাভার বাসস্ট্যান্ডে নির্বাচনী প্রচার কর্মসূচীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন এবং নৌকা মার্কার পক্ষে ভোট চাইবেন।

আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচারের দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী পুণ্যভূমি সিলেট সফরে যাবেন। সেখানে হযরত শাহজালাল (রা) এবং হযরত শাহ পরানের (রা) মাজার জিয়ারতের পর সিলেট বিভাগে নির্বাচনী প্রচারে নামবেন। সিলেট শহরেই একটি জনসভায় অংশ নিয়ে ওই অঞ্চলের প্রস্তাবিত দুটি রুটের একটি হয়ে তিনি রাজধানীতে ফিরতে পারেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...