উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ৩০/১০/২০২৪ ৮:০২ পিএম

জাহেদ হাসান :
কক্সবাজারের ঝিলংজার লিংকরোডে অভিযান চালিয়ে ৫ টি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার( ৩০ অক্টোবর) কক্সবাজার শহরের প্রবেশদ্বার লিংকরোডে এ অভিযান পরিচালনা করা হয়।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:মাসুদ রানার নেতৃত্বে ও বিএসটিআই কক্সবাজার কার্যালয়ের কর্মকর্তা রঞ্জিত কুমার মল্লিকের সহযোগিতায় পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন ও পরিমাপে কম দেয়াসহ নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে ৫ টি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাসুদ রানা বলেন,কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন এর নির্দেশনায় শহরের লিংকরোডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন লংগন ও নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে ৫ টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

এসময় ফুড গ্যালারী মিষ্টি বিতানকে ৫ হাজার, মোস্তফা এন্ড ব্রাদার্স’কে ৮ হাজার ,
ফুলকলি শোরুম’কে ৮ হাজার, আরমান ফিস’কে ১ হাজার ও চিকেন ক্লাব’কে ৫ হাজার টাকাসহ মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক ফরহাদ ও ইফতেখার আহাম্মদ মইন

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...