প্রকাশিত: ২৫/০৭/২০২১ ৯:৩৮ পিএম

রাশেদুল ইসলাম :
কঠোর লকডাউনের তৃতীয় দিনে কক্সবাজার জেলায় বিধিনিষেধ অমান্য করায় ২৩৩ জনকে ১ লক্ষ ৪৮ হাজার ৫৪০ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার ২৫ জুলাই কক্সবাজার জেলার ৮ উপজেলায় পৃথক ২৫ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২১৩ মামলায় ২৩৩ জনের কাছ থেকে ১ লক্ষ ৪৮ হাজার ৫৪০ টাকা জরিমানা আদায় করা হয়৷

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার কাজী মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন৷

নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মাহমুদুর রহমান জানান, কঠোর লকডাউনে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে জেলাজুড়ে ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টহল দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি জেলাবাসীকে করোনা থেকে বাঁচাতে৷

লকডাউনে বিনা কারণে ঘর থেকে বের হওয়ায় বিভিন্ন ব্যক্তিকে জরিমানা করা হয়। এসময় কাউকে কারাদণ্ড দেওয়া হয়নি বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমদুর রহমান৷

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...