ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/১১/২০২৫ ৭:৪৭ এএম

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ইয়াবা দিতে আসা চার রোহিঙ্গাকে আটক করেছে মোহাম্মদপুর থানা-পুলিশ। এ সময় তাদের পেটের ভেতর বিশেষ কায়দায় লুকানো ৭ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে জেনেভা ক্যাম্প-সংলগ্ন মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—সাদেক (২৪), রমজান (২৫), সৈয়দ নুর (২৫) ও নাসির উদ্দিন (১৯)।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ।

তিনি বলেন, টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে বিশেষ কৌশলে ইয়াবা বহন করে জেনেভা ক্যাম্প এলাকায় প্রবেশ করার চেষ্টা করেন চার রোহিঙ্গা যুবক।

অভিযানে সন্দেহজনক ওই চার যুবককে আটক করলে তারা পেটের ভেতরে ইয়াবা লুকানোর বিষয়টি স্বীকার করেন। পরবর্তীতে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এক্সরে করানো হলে চিকিৎসকরা পেটের ভেতর বস্তু শনাক্ত করেন। এরপর চিকিৎসকের সহায়তায় তাদের পায়ুপথ দিয়ে ৭ হাজার ৮০০ পিস ইয়াবা বের করা হয়।

তিনি আরও বলেন, এই ইয়াবা তারা কার কাছে ডেলিভারি দিতে এসেছিলেন, তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটককৃত চার রোহিঙ্গার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে এবং তাদের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer