প্রকাশিত: ২৪/১২/২০১৮ ১০:৪৪ এএম

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ হবে আজ (সোমবার)। এবার পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষায় প্রায় ৫৮ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এ ফল প্রকাশের মধ্য দিয়ে তাদের অপেক্ষার অবসান হচ্ছে।

চলতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি পরীক্ষায় মোট ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। গত ১৮ থেকে ২৬ নভেম্বর দেশজুড়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অপরদিকে জুনিয়র স্কুল ও দাখিল সার্টিফিকেট পরীক্ষা অনুষ্ঠিত হয় ১ থেকে ১৫ নভেম্বর। এতে অংশ নিয়েছিল ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী।

দুপুরে শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী পৃথকভাবে নিজ নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করবেন। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর নিজ নিজ প্রতিষ্ঠানে এবং অনলাইনে একসঙ্গে প্রকাশ করা হবে। এছাড়া মোবাইল ফোনের মাধ্যমেও ফল জানানো হবে।

যেভাবে জানা যাবে ফল

মোবাইল এসএমএস পদ্ধতি
যে কোন মোবাইল অপারেটরের মেসেজ অপশনে যান। পরীক্ষার নাম JSC অথবা JDC লিখুন। স্পেস দিন। সংশ্লিষ্ট বোর্ডের প্রথম তিন অক্ষর লিখতে হবে। আবার স্পেস দিন। এরপর রোল নম্বর লিখুন। আরেকটি স্পেস দিন। পরীক্ষার বছর অর্থাৎ 2018 লিখুন। বোর্ডের নামের ক্ষেত্রে Dhaka Board হলে DHA, Comilla Board-COM, Rajshahi Board-RAJ, Jessore Board-JES, Chittagong Board-CHI, Barisal Board-BAR, Sylhet Board-SYL, Dinajpur Board-DIN এবং Madrassah Board হলে MAD লিখতে হবে। জেএসসি’র পুরো মেসেজটি যেমন হবে: JSC<স্পেস>JES<স্পেস>রোল নম্বর<স্পেস>2018। আর জেডিসি’র মেসেজটি যেমন হবে: JDC<স্পেস>MAD<স্পেস>রোল নম্বর<স্পেস>2018। এবার মেসেজটি পাঠাতে হবে 16222 নম্বরে। ফিরতি এসএমএস এ পরীক্ষার্থীদের ফল জানিয়ে দেয়া হবে।

অনলাইনে
www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে Examination-এর সামনে JSC/JDC সিলেক্ট করুন। Year 2018 সিলেক্ট করুন। এরপর নিজের শিক্ষা বোর্ড সিলেক্ট করুন। রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর লিখুন। এরপর দুটি সংখ্যা যোগ করতে বলা থাকবে, যোগফল লিখুন। লেখাগুলো সঠিক থাকলে নিচের ডানে সাবমিট বাটন প্রেস করলেই ফল ভেসে উঠবে।

পাঠকের মতামত

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...

আইসিটি স্পেশাল কেয়ারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ • দক্ষিণ কক্সবাজারের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার আইসিটি স্পেশাল কেয়ারের এইচএসসি পরীক্ষার্থীদের ...

৩৫ বছরের ঐতিহ্য, তবুও সরকারি নয়উখিয়া কলেজ জাতীয়করণের জোর দাবি

দক্ষিণ কক্সবাজারের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজকে জাতীয়করণের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন উপজেলার সর্বস্তরের ...

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত জাহেদুল ইসলাম বাবু

কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) অভিভাবক প্রতিনিধি হিসেবে জাহেদুল ইসলাম ...
Single Page Footer