প্রকাশিত: ২৩/১২/২০১৮ ৪:০৬ পিএম , আপডেট: ২৩/১২/২০১৮ ৪:০৮ পিএম

ডেস্ক রিপোর্ট ::
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও সমমানের ফল সোমবার (২৪ ডিসেম্বর) প্রকাশ করা হবে। একই দিনেই বিনামূল্যের পাঠ্যবই উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আগামী ১ জানুয়ারি সারাদেশে একযোগে বই উৎসব পালন করা হবে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগামী ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠান কারণে আগে থেকেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বার্ষিক পরীক্ষাসহ যাবতীয় পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের নির্দেশনা দেয় সরকার। এরই ধারাবাহিকতায় এ বছর জেএসসি, জেডিসি, প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষার ফল প্রকাশের তারিখও এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে।
গত বছর ৩০ ডিসেম্বর এসব পরীক্ষার ফল প্রকাশ হলেও এবার ২৪ ডিসেম্বর প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নাজমুল হক খান (শিক্ষামন্ত্রীর একান্ত সচিব) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামী ২৪ ডিসেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। একই দিন প্রধানমন্ত্রী পাঠ্যবই উৎসবের উদ্বোধন করবেন।’
প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘প্রাথমিকস্তরের পঞ্চম শ্রেণির সমাপনী এবং ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফল ২৪ ডিসেম্বর প্রকাশ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানেও ১ জানুয়ারি পাঠ্যপুস্তক উৎসব করা হবে। শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে নতুন বই।’

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...