প্রকাশিত: ২৯/১০/২০২০ ৫:৩২ পিএম

সাদ্দাম হোসাইন :
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে প্রায় ৫৬ভরি ওজনের ৪টি স্বর্ণের বারসহ পাচারকারী এক টমটম যাত্রীকে আটক করেছে।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান, গত ২৮ অক্টোবর (বুধবার) রাত পৌনে ৮টারদিকে হোয়াইক্যং বিওপি চেকপোস্টে দায়িত্বরত জওয়ানেরা হোয়াইক্যং হতে বালুখালীগামী একটি ইজিবাইক তল্লাশী করে হোয়াইক্যং উত্তর পাড়ার আব্দুল মজিদের পুত্র মোঃ শাহ আলম (৩১) এর পরিহিত জুতার ভিতরে অভিনব কায়দায় ফিটিং করা অবস্থায় ৫৬ভরি ১৪ আনা ৩ রতি ওজনের ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বৈধ কোন কাগজপত্র না থাকা এবং সরকারী শুল্ক ফাঁকি দেওয়ায় স্বর্ণের বারসহ শাহ আলমকে আটক করে।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত স্বর্ণ পাচারকারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করে জব্দকৃত স্বর্ণের বার জেলা প্রশাসকের ট্রেজারী শাখায় জমা দেওয়া হয়েছে।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer