প্রকাশিত: ২৩/০৬/২০১৭ ৮:৪১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫০ পিএম

উখিয়া নিউজ ডটকম::
র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, ঈদের জামাতে জাতীয় ঈদগাহে ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জায়নামাজ ছাড়া অন্য কিছু নিয়ে মুসল্লিদের প্রবেশ করতে দেয়া হবে না।

শুক্রবার বেলা সোয়া ৩টার দিকে জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানিয়ে তিনি বলেন জননিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, আমরা নিরাপত্তার বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখছি। নিরাপত্তার স্বার্থে ঈদগাহের প্রবেশদ্বারে অনেকগুলো ডিভাইস স্থাপন করা সহবে। এ কারণে মুসল্লিদের অনুরোধ করবো শুধু মাত্র জায়নামাজ নিয়ে ঈদগাহে আসবেন। এর বাইরে অন্য কোনো কিছু এমনকি পানির বোতলও আনতে নিরুৎসাহিত করা হচ্ছে।

তিনি আরো বলেন, এবার রাজধানীর ৪১০টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহসহ বাকি ঈদগাহে ঈদ জামাতের নিরাপত্তা ব্যবস্থায় প্রস্তুত রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। পাশাপাশি শোলাকিয়া ঈদগাহ ময়দানেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer