প্রকাশিত: ০৪/১২/২০১৯ ৬:২৫ পিএম , আপডেট: ০৪/১২/২০১৯ ৬:২৭ পিএম

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে জাল পাসপোর্টে ভারতে অনুপ্রবেশের সময় ফাতেমাতুজ জহুরা (২১) নামে এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট থেকে পুলিশ তাকে আটক করে।

আটককৃত ফাতেমাতুজ জহুরা ট্যাংখালি রোহিঙ্গা ক্যাম্প-১৯ টেকনাফের বসবাসকারী হলেও তার পাসপোর্টে ঠিকানা দেয়া হয়েছে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার তুসভাণ্ডার গ্রামের সানি আহম্মেদের মেয়ে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে সে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট, কাস্টমস ও বিজিবির চেকপোস্টে এন্ট্রি না করে কৌশলে ভারতীয় ইমিগ্রেশনে প্রবেশ করে। এ সময় ভারতীয় ইমিগ্রেশন সম্পন্ন করার সময় ইমিগ্রেশন অফিসারের সন্দেহ হলে তাকে বাংলাদেশে ফেরত পাঠায়। আগমনের সময় তার বহিরগমনের রিপোর্ট পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় যে, কম্পিউটারে তার কোনো তথ্য লিপিবদ্ধ করা নেই।

তার পাসপোর্টে দর্শনা ইমিগ্রেশনের ভুয়া সিল ব্যবহার করা হয়েছে। তার পাসপোর্টটি দর্শনা ইমিগ্রেশনের থ্রিএম-এর মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, তার নামে ইস্যুকৃত পাসপোর্টটি জাল-জালিয়াতি করে তৈরি করা হয়েছে।

আটককৃত ফাতেমাতুজ জহুরা জানান, সে টেকনাফের ট্যাংখালির নুর আলমের মেয়ে। তার আসল নাম রোজিনা (২১)। সে লালমনিরহাট থেকে এই পাসপোর্ট করেছে।

মঙ্গলবার রাতেই দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের এসআই জিয়াউল হক বাদী হয়ে ভুয়া পাসপোর্ট তৈরি পেনাল কোর্ড আইনে মামলা দায়ের করে তাকে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করেছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...