প্রকাশিত: ০৪/০৬/২০১৭ ৪:১৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৩ পিএম

শাহিদ মোস্তফা শাহিদ::
সম্প্রতি ভয়ে যাওয়া মোরা’র আক্রান্তে ক্ষতিগ্রস্ত বৃহত্তর ঈদগাহ এলাকায় কোন ধরনের ত্রান সামগ্রী বিতরন কিংবা এলাকা পরিদর্শন এবং কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ, মন্ত্রী, স্থানীয় সংসদ ও প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের সহযোগীতা না আসায় ক্ষোভ জানিয়ে নিজের ফেইসবুক টাইমলাইনে স্ট্যাটাস দিয়েছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও জালালাবাদ ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ। জনগনের ভোটে নির্বাচিত এ জনপ্রতিনিধি জনগনের দুঃখের কথা মাথায় এনে হঠাৎ এ স্ট্যাটাসে চেয়ারম্যান রাশেদের ফ্রেন্ড লিষ্টে থাকা বন্ধুরা অনেক ধরনের মন্তব্য করেছে। মুহুর্তের মধ্যে লাইক কমেন্টের সংখ্যা বাড়তে থাকে। তার স্ট্যাটাস টি হুবুহু তুলে ধরা হল।
কক্সবাজারে মোরার আঘাতে ক্ষতিগ্রস্তদের পাশে
আওয়ামীলীগের বিশেষ টীম,
ব্যতিক্রম শুধু কক্সবাজার সদরের ক্ষতিগ্রস্ত বৃহত্তর
ঈদগাঁহ !
কক্সবাজার জেলায় সরকার দলীয় ৩ জন এমপি
রয়েছেন। গত কয়েকদিন আগে ঘূর্ণিঝড় মোরার
আঘাতে লন্ডভন্ড হয়ে যায় প্রাণের শহর কক্সবাজার
। ঘূর্ণিঝড় শেষ হতে না হতেই তাৎক্ষণিক জননেত্রী
শেখ হাসিনা নৌবাহিনীর নেতৃত্বে ২ টি
খাদ্যভর্তি জাহাজ কুতুবদিয়া- টেকনাফের অসহায়
মানুষের পাশে পাঠান যাতে ক্ষতিগ্রস্তরা খাদ্য
সংকটে না পরেন। এর পরপরই শেখ হাসিনা ঘূর্ণিঝড়
আক্রান্ত কক্সবাজারের মানুষের পাশে দাঁড়াতে
বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি শক্তিশালী টীম কক্সবাজারে পাঠায় যারা ইতিমধ্যে বিভিন্ন উপজেলায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে
জননেত্রী শেখ হাসিনার দেওয়া ত্রাণ সামগ্রী
নিয়ে যেখানে স্থানীয় সংসদ সদস্য, স্থানীয়
আওয়ামীলীগ নেতাদের অংশগ্রহণ চোখে পরার মত কিন্তু ব্যতিক্রম ছিলো রামু- কক্সবাজার সদর । বিশেষ করে কক্সবাজার সদরের বৃহত্তর ঈদগাঁহ ।কেন এমন হল ? কেন আওয়ামীলীগের নেতৃত্বাধীন টীমকে আমরা কক্সবাজার সদরের বৃহত্তর এলাকা ঈদগাঁহর ক্ষতিগ্রস্ত এলাকায় নিয়ে যেয়ে ক্ষতিগ্রস্তদের দূর্দশা দেখাতে ও ত্রাণ কার্যক্রম অংশগ্রহণ করাতে পারলামনা । কেন আজৌ অনেক ক্ষতিগ্রস্ত পোকখালী,গোমাতলী,চৌফলদন্ডী,জালালাবাদ,ইসলামপুর,ঈদগাঁহ,ভারুয়াখা
লী,ইসলামাবাদের মানুষ খোলা আকাশের নিচে ?গোমাতলী তো এখনও পানির নিচে এ দায় কে নিবে ? কে তাদের পাশে দাঁড়াবে ?

পাঠকের মতামত

সমুদ্র বুকে নির্মাণাধীন বিমানের রানওয়ে উচ্ছেদের সুপারিশ বিআইডব্লিউটিএ’র

কক্সবাজার বিমান বন্দর রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের সমুদ্র বুকে রানওয়ে নিমার্ণের জন্য স্থাপিত জেটিসহ অন্যান্য স্থাপনা ...

রঙ্গিখালী মাদরাসা মাঠে ফুটবল টুর্নামেন্টে ক্ষোভ, বন্ধে শীর্ষ নেতাদের হস্তক্ষেপ কামনা

শামসুল আলম শারেক,টেকনাফ: টেকনাফের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রঙ্গিখালী দারুল উলুম ফাজিল ডিগ্রী মাদরাসা মাঠে ফুটবল ...

বিশ্ববিদ্যালয়ে পডুয়া শিক্ষার্থীদের চোখে আগামীর জন্মভূমিরোহিঙ্গা-মাদক নয়, উন্নয়নেই তরুণদের নতুন প্রতিজ্ঞা

রহমত উল্লাহ:: সমুদ্র, পাহাড় আর নদীঘেরা উখিয়া-টেকনাফ বাংলাদেশের দক্ষিণ-পূর্ব প্রান্তের মনোরম অঞ্চল। কিন্তু এই সীমান্ত ...

কক্সবাজারে অনুকরণীয় নির্বাচন উপহার দিতে সকলের সহযোগিতা চান নবাগত পুলিশ সুপার

কক্সবাজারের ৪ টি সংসদীয় আসনে অনুকরণীয় নির্বাচন উপহার দিতে চান কক্সবাজারের নবাগত পুলিশ সুপার এ.এন.এম. ...