প্রকাশিত: ২৭/০২/২০২০ ৯:৩৩ এএম

কক্সবাজারের উখিয়ায় আশ্রিত রোহিঙ্গাদের অবস্থান পরিদর্শন করেছেন বাংলাদেশ সফররত জার্মানির অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়নবিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী ড. গার্ড মুলার। এসময় তিনি রোহিঙ্গাদের নানা সুবিধা – অসুবিধার কথা শোনেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে কক্সবাজারের উখিয়ার বালুখালীর ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান জার্মান মন্ত্রী গার্ড মুলার। এরপর তিনি সেখানে রোহিঙ্গাদের শিশুদের মাল্টিপারপাস ও লার্নিং সেন্টার ঘুরে দেখেন। এসময় রোহিঙ্গারা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
একইদিন সকাল ১০টার দিকে কক্সবাজারে পৌঁছান বাংলাদেশ সফররত গার্ড মুলার। এর আগে মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। বুধবার বিকেলে তিনি ঢাকা ফিরে যান বলে জানা গেছে। জার্মান মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত সহ মোট ১৬ সদস্যের একটি জার্মান প্রতিনিধি দল ছাড়াও সরকারী ও বেসরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer