উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৭/০৬/২০২৪ ১২:২৬ পিএম

ইয়াবা নিয়ে গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেল খেটে জেল থেকে বেরিয়ে ফের ইয়াবা কারবারে জড়িয়ে পড়েছে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হাজমরোড় এলাকার চিহ্নিত ইয়াবা কারবারী ফখরুল।

জানা যায়, ইতিপূর্বে ইয়াবার বৃহত্তর চালান নিয়ে প্রশাসনের হাতে আটক হয়ে দীর্ঘদিন জেল হাজতে ছিলো ফকরুল। কিন্তু মোটা অংকের টাকার বিনিময়ে জামিনে মুক্ত হয়ে ফের ইয়াবা কারবারের জড়িয়ে পড়েছে সে। ফখরুলের সিন্ডিকেট প্রশাসনের নাকের ডগার উপর দিয়ে ইয়াবা কারবার চালিয়ে গেলেও ধরা ছোয়ার বাইরে রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এলাকার বেশ কয়েকজনের অভিযোগ ফখরুল রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক ইয়াবা কারবারিদের সাথে সখ্যতা গড়ে তোলে সিন্ডিকেটের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচার করে যাচ্ছে। তার সিন্ডিকেট সদস্যরা বিভিন্ন কৌশলে রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবা সংগ্রহ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গতিবিধি পর্যবেক্ষণ করে একেক দিন একেক রোডে ইয়াবা পাচার করে থাকে। ইতিমধ্যেই ইয়াবা ব্যবসার কারো টাকায় ফখরুল প্রায় কোটি টাকা ব্যয়েসরকারি খাস জায়গায় বিশাল মার্কেট ও ভবন নির্মাণ করে যাচ্ছে। এলাকায়ও বেশ কিছু জমি কিনেছে ফখরুল। হঠাৎ তার কোটি টাকার উৎস নিয়ে এলাকায় ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়েছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...