প্রকাশিত: ০১/১১/২০২১ ১০:৫৫ এএম

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স সেভ দ্য চিলন্ড্রেন এর কারিগরি সহায়তায় এবং জাপান সরকারের অর্থায়নে কক্সবাজার জেলার উখিয়া এবং কক্সবাজার সদর উপজেলার ১৫ টি ইউনিয়ন এবং কক্সবাজার পৌরসভায় স্ট্রেংথেনিং চাইল্ড প্রটেকশন সিস্টেম ইন কক্সবাজার ডিস্ট্রিক্ট প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। উখিয়াস্থ মুক্তিযোদ্বা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় এ গত ৩১ অক্টোবর রবিবার জাপানের রাষ্ট্রদূত জনাব ইতু নাওকি, শিরাহাতা কাসুমি দ্বিতীয় সেক্রেটারি জাপান দূতাবাস , ইমামটু শিনসুকি দ্বিতীয় সেক্রেটারি জাপান দূতাবাস, সেভ দ্য চিলড্রেন এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর শামীম জাহান, ম্যানেজার- চাইল্ড প্রটেকশন জনাব টাকুনরি মাটসুমুরা কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলুদিয়াপালং এবং রত্নাপালং ইউনিয়নের শিশু দল যথাক্রমে একতাই বল এবং শাপলা দলের শিশুদের সাথে মত বিনিময় করেন । অতিথিদের জাতীয় ফুল শাপলা দিয়ে স্বাগত জানান শিশুদলের শিশুরা। একতাই বল শিশুদলের দলনেতা উম্মে ওয়াদিয়া তার বক্তবে অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তাদের সাথে মতবিনিময় করার জন্য। তারপর শিশুরা দল করার উদ্দেশ্য অতিথিদের জানান এবং এ শিশুদলের মাধ্যমে কিভাবে শিশু সুরক্ষা করা যায় তা বলে। তারা বলে-সমাজের বাল্য বিবাহ রোধ, শিশু শ্রম, শিশু নির্যাতন বন্ধ করতে শিশু দলের সদস্যরা কাজ করবে। যাতে করে শিশু দলের সদস্যরা নিজেরা ভালো থাকে এবং সাথে সাথে অন্য শিশুদের ভালো রাখা যায়। অতিথিদের একটি দেশের গান গেয়ে শোনান শিশুদলের সদস্য বাপ্পি আক্তার। পরিদর্শনকালে শিশুরা তাদের স্বপ্নের কথা অতিথিদের জানান। পরিশেষে ইতু নাওকি তার পরিদর্শনের অনুভূতি ভিজিটর খাতায় লিপিবদ্ধ করেন।

পরিদর্শনকালে ব্রেকিং দ্য সাইলেন্স এবং সেভ দ্য চিলন্ড্রেন এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer