প্রকাশিত: ২১/০৮/২০১৭ ৬:৪৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৪৭ পিএম

বার্তা পরিবেশক::
জাতীয় যুব সংহতি চট্টগ্রাম মহানগরের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা অধ্যাপক এ,কে,এম নূরুল বশর ভূঁইয়া (সুজন) চট্টলা প্রাদেশিক সাংগঠনিক স্ম্পাদক নির্বাচিত হয়েছেন।গত ১২ ই আগষ্ট ২০১৭ ইং পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ জাতীয় যুব সংহতির ২৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে সাবেক ছাত্র নেতা ও জগন্নাত বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি আলমগীর সিকদার লোটন কে সভাপতি ও সাবেক ছাত্রনেতা ফকরুল আহছান শাহজাদা কে সাধারণ সম্পাদক করে এই কমিটি অনুমোদন করেন।এতে কক্সবাজার জেলার অন্তর্গত উখিয়া উপজেলার কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা ও এরশাদ মুক্তি আন্দোলনের চট্টগ্রামের রাজপথ কাঁপানো নেতা অধ্যাপক এ,কে,এম নূরুল বশর ভূঁইয়া (সুজন) কে চট্টলা প্রাদেশিক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।তিনি আগামী সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া- টেকনাফ) সংসদীয় আসনে সম্ভাব্য জাতীয় পার্টির এম,পি প্রার্থী। অধ্যাপক এ,কে,এম নূরুল বশর ভূঁইয়া (সুজন) কে উক্ত পদে নির্বাচিত করায় পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ, কো- চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জি,এম,কাদের, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এম,পি ,মহাসচিব এ,বি,এম রুহুল আমিন হাওলাদার এম,পি , চট্টগ্রামের কৃতি সন্তান পানি সম্পদ মন্ত্রী জননেতা ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এম,পি , সাবেক মহাসচিব, মন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য জননেতা জিয়া উদ্দীন আহমেদ বাবলু এম,পি ও চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি জননেত্রী মাহজাবিন মোরশেদ এম,পি এবং জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় সভাপতি আলমগীর সিকদার লোটন ও সাধারণ সম্পাদক ফকরুল আহছান শাহজাদা কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer