প্রকাশিত: ১৮/০৭/২০১৯ ১০:৫৬ এএম

জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে অনুষ্ঠিতব্য বিভিন্ন পরীক্ষা স্থগিত করা হয়েছে।

দেশে বন্যা পরিস্থিতি অবনতির কারণে এ স্থগিতাদেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম।

বুধবার বিকালে তিনি বলেন, দেশে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০১৮ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের ১৮ ও ২১ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষার অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।

এদিকে একই কারণে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ/বিএসএস পরীক্ষা ২০১৮ আগামী ১৯ ও ২০ জুলাইয়ের সকাল ও বিকালের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ২৫ ও ২৬ অক্টোবর এ পরীক্ষা দুটি অনুষ্ঠিত হবে।

বুধবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম জানান, আগামী ২৫ ও ২৬ অক্টোবর বিএ/বিএসএস পরীক্ষা ২০১৮ পরীক্ষা দুটি অনুষ্ঠিত হবে। পরীক্ষা দুটির সময় অপরিবর্তিত থাকবে।

পাঠকের মতামত

জেনারেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে উখিয়ায় এনজিও’র নারী প্রকৌশলীর মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-৩-এর একটি হাসপাতালে কাজ পরিদর্শনের সময় জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক বাংলাদেশী নাগরিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. সাইফুল (২৫)। ...

কক্সবাজার থেকে ঘুরতে এসে নোয়াখালীতে রোহিঙ্গা কিশোর-কিশোরী আটক

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে ঘুরতে এসে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ...
Single Page Footer