প্রকাশিত: ১৮/১২/২০১৬ ৭:৪৫ এএম

নিউজ ডেস্ক:;

কক্সবাজার সরকারি কলেজে ফিজিকস অলিম্পিয়াডের আঞ্চলিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। জেলার ৬০টির বেশি বিদ্যালয় ও কলেজের ছয় শতাধিক শিক্ষার্থী এই উৎসবে অংশ নেয়। গতকাল শনিবার সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভাসিটির উপাচার্য মো. আবুল কাশেম।
ডাচ্-বাংলা ব্যাংক ও বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড কমিটি যৌথভাবে এ উৎসবের আয়োজক। তিনটি শ্রেণিতে (ক্যাটাগরি) অনুষ্ঠিত এই অলিম্পিয়াডে সেরা তিন শিক্ষার্থী হলো কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাবাচ্ছুম মেহেরিন ও ফৌজিয়া উন্মে রুবাইদা এবং কক্সবাজার সরকারি কলেজের দিলরুবা খানম। তারা তিনজনসহ কক্সবাজারের মোট ৬০ শিক্ষার্থী ঢাকায় ফিজিকস অলিম্পিয়াডের জাতীয় উৎসবে অংশ নেবে।
উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভাসিটির উপাচার্য আবুল কাশেম বিজ্ঞান শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে বিজ্ঞানকে কাজে লাগাবে। বিজ্ঞান না জানলে তথ্যপ্রযুক্তিতে পিছিয়ে থাকবে মানুষ।
পরে বিকেলে কক্সবাজার সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী। বক্তব্য দেন কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম এম সিরাজুল ইসলাম, অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী, কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল কুদ্দুছ, পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. ইয়াকুব ভুঁইয়া, সহকারী অধ্যাপক ও উৎসবের আঞ্চলিক সমন্বয়কারী মফিদুল আলম, প্রভাষক মোহাম্মদ কাসেম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, প্রথম আলো কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল। উৎসব আয়োজনে সহযোগিতা করেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।
ফিজিকস আঞ্চলিক উৎসবের সভাপতি অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী বলেন, কক্সবাজার জেলা সব দিক থেকে উন্নত হলেও শিক্ষায় অনেক পিছিয়ে। বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যাও আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। ফিজিকস অলিম্পিয়াডের মাধ্যমে বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহী করে তোলা হচ্ছে। অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী বলেন, বিজ্ঞানমনস্ক জাতি গঠনে এ ধরনের আয়োজন ভালো ফল দেবে।

পাঠকের মতামত

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...
Single Page Footer