প্রকাশিত: ২০/১০/২০১৯ ৩:২৭ পিএম
ফাইল ছবি

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে নামছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। জরুরি ভিত্তিতে সেখানে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

দ্রুত সময়ে ঘটনাস্থলে পৌঁছানোর জন্য এক প্লাটুনকে হেলিকপ্টারযোগে নেওয়া হয়েছে।

রোববার (২০ অক্টোবর) দুপুরে বার্তাটোয়েন্টিফোর.কম-কে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি মুখপাত্র শরিফুল ইসলাম।

তিনি বলেন, ‘ভোলায় উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।’

এদিকে, রোববার (২০ অক্টোবর) সাড়ে ১১টার দিকে ভোলার বোরহানউদ্দিনে পুলিশের সঙ্গে স্থানীয় জনতার সংঘর্ষ হয়েছে। এতে চার জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন কমপক্ষে শতাধিক।

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ম বিষয়ে আপত্তিকর মন্তব্য করায় শনিবার (১৯ অক্টোবর) উপজেলার কাচিয়া ইউনিয়নের বিপ্লব নামের এক যুবককে আটক করে বোরহানউদ্দিন থানা পুলিশ। বিপ্লবের বিচারের দাবিতে রোববার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার বোরহানউদ্দিন হাই স্কুল মাঠে পূর্বঘোষিত একটি সমাবেশের ডাক দিয়েছিল স্থানীয় জনতা।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...
Single Page Footer