ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/০৬/২০২৩ ৯:৩২ এএম

বান্দরবানের আলীকদম সেনা জোন (৩১ বীর) কর্তৃক পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে গত ১৫ জুন বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় আলীকদম সেনা জোনের আওতাধীন এলাকায় ৫০ শতক কৃষি জমিতে ফলনকৃত ধান কাটা উৎসবের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে. কর্নেল মো. সাব্বির হাসান, পিএসসি, জোন কমান্ডার, আলীকদম জোন। এসময় জোন সদরের উপস্থিত সেনা সদস্যসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে সচল রাখার লক্ষ্যে আলীকদম সেনা জোনের পক্ষ থেকে কৃষকদের মাঝে কৃষি কাজের বিভিন্ন উপকরণ ও গবাদি পশু পালনের জন্য সহায়তা প্রদান চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে। সেই সাথে আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পে পতিত জমিতে কৃষি কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, আলীকদম জোন কর্তৃক গবাদি পশু যেমনঃ গরু, গয়াল, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী, কবুতর ইত্যাদি পালন ও মৎস চাষ করা হয়ে থাকে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...