প্রকাশিত: ১৯/০৭/২০১৯ ৫:২৯ পিএম , আপডেট: ১৯/০৭/২০১৯ ৫:৩৫ পিএম

বান্দরবানে ছে‌লেধরা সন্দে‌হে রো‌কেয়া আক্তার (১৮) নামে এক রোহিঙ্গা তরুণীকে গণ‌ধোলাই দি‌য়ে পু‌লি‌শে সোপর্দ ক‌রে‌ছেন স্থানীয়রা। শুক্রবার (১৯ জুলাই) দুপুরে সদ‌রের বালাঘাটা বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজটি করেছে।
স্থানীয়রা জানায়, দুপুরে হঠাৎ করে ওই তরুণী বাজারে দৌড়ে যাওয়ার সময় স্থানীয়রা ছে‌লেধরা সন্দে‌হে তাকে আটক করে এবং গণ‌ধোলাই দেয়। পরে পু‌লিশে খবর দি‌লে তারা এসে রোকেয়াকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে জানতে পে‌রে‌ছি একটি সংঘবদ্ধ চক্র রো‌কেয়াকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থে‌কে বান্দরবানে নিয়ে আসে। পরবর্তীতে তাকে ছে‌লেধরা প্রমাণ করতে বালাঘাটা বাজারে ব্যাপক মারধর করে। সদর থানার পুলিশ খবর পে‌য়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে আরও তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, বৃহস্প‌তিবার (১৮ জুলাই) বালাঘাটার পুল পাড়া এলাকায় এক‌টি শিশু‌কে নি‌য়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখে ফেল‌লে তাকে রেখে পালিয়ে যায় ছে‌লেধরা।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...