প্রকাশিত: ১৩/০২/২০২২ ১০:০৭ পিএম

মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের আছালং এলাকার মো. সিরাজুল ইসলাম চৌধুরী। পঞ্চাশ বছর বয়সে এবার আলিম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সবাইকে চমকে দিয়েছেন। খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদরাসা থেকে পরীক্ষায় অংশ নেন তিনি। আজ রোববার প্রকাশিত এইচএসসি ও সমমানের ফলাফলে তিনি পেয়েছেন জিপিএ ২ দশমিক ১৪।

পাশাপাশি খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে জিপিএ ৪ দশমিক ১৭ পেয়ে উত্তীর্ণ হয়েছেন ছোট মেয়ে মাহমুদা সিরাজ। বড় মেয়ের সন্তান মো. নাজমুল হাসান পেয়েছেন জিপিএ ৪ দশমিক ৬৭। আর একমাত্র ছেলে হাফেজ নেছারুদ্দীন আহমদ চট্টগ্রাম বায়তুশ শরফ কামিল মাদ্রাসা থেকে জিপিএ ৪ পেয়ে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

পরীক্ষার ফলাফল প্রকাশের পর সিরাজুল ইসলাম চৌধুরীর পরিবারে এখন খুশির বন্যা। সিরাজুল ইসলাম চৌধুরী জানান, তিনি ১৯৮৭ সালে তাইন্দং মোহাম্মদিয়া দাখিল মাদরাসা থেকে দাখিল পাস করেন। এরপর থেকে বিভিন্ন কারণে লেখাপাড়ায় মনোযোগ দিতে পারেননি। কিন্তু সব সময়ই লেখাপড়ার গুরুত্ব অনুভব করতেন। তাই ৫০ বছর বয়সে এসেও আলিম পরীক্ষায় অংশ নেন।

পাঠকের মতামত

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer