প্রকাশিত: ২২/০৭/২০১৯ ৫:২৮ পিএম , আপডেট: ২২/০৭/২০১৯ ৫:৩০ পিএম

ছেলেধরা সন্দেহে এবার পাঁচ এনজিওকর্মীকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। সোমবার (২২ জুলাই) দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার রাওথা গ্রামে এ ঘটনা ঘটে।

পাঁচ এনজিওকর্মী হলেন- ঢাকার লালবাগের অধিবাসী আব্দুল কাইয়ুম, গোপালগঞ্জের আবুল হোসেন, হাফিজুর রহমান, রেজাউল করিম ও আবুল কালাম। তারা আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার নামে একটি এনজিওর কর্মী বলে নিজেদের পরিচয় দিয়েছেন।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, তারা বাড়ি বাড়ি গিয়ে সদস্য সংগ্রহের চেষ্টা করছিলেন। তবে রাওথা গ্রামের অধিবাসীরা তাদের সন্দেহ করেন। এক পর্যায়ে তাদের কর্মকাণ্ড সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করেন স্থানীয়রা। এ সময় অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করলে স্থানীয়দের সন্দেহ আরো প্রবল হয় এবং সবাই তাদের ধরে পিটুনি দেয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এর পর স্থানীয়রা ওই পাঁচ এনজিওকর্মীকে পুলিশের হাতে সোপর্দ করে। বর্তমানে তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান চারঘাট থানার এই পুলিশ কর্মকর্তা

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...