ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০৮/২০২৩ ৮:০৭ পিএম

আব্দুস সালাম,টেকনাফ:
কক্সবাজারের টেকনাফে মাদক ব্যবসার বাঁধা দেওয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ সালমান রহমান (২২) নামের এক কলেজ পড়ুয়া শিক্ষার্থী নিহত হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন নিহতের মামা জামাল উদ্দিন।

নিহত শিক্ষার্থী -টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৫ নং ওর্যাডের নাটমুড়া পাড়া হাফেজ আব্দুল খালেকের ছেলে।এঘটনার সাথে জড়িত মুল হুতা হ্নীলা ৩ নং ওয়ার্ড ফুলের ডেইলের পেঠান আলীর ছেলে জাফর আলম প্রকাশ মাইক জাফর(৩৫)কে আটক করা হয়েছে।সেই বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

বুধবার (২ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নামমুড়া পাড়া হেলালের দোকানের সামনে পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ সালমান কক্সবাজার সিটি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

ভিকটিম মোহাম্মদ সালমানের মামা জামাল উদ্দিন বলেন,হ্নীলা ৩ নং ওয়ার্ডের ফুলের ডেইল এলাকার জাফর আলম প্রকাশ মাইক জাফরসহ তার একটি সিন্ডিকেট নাটমুড়া পাড়া এলাকার হেলালের দোকানের কাছে আরেকটি রুমে মদ ও ইয়াবা সেবনসহ মাদক কারবার করে আসছিল।

আমার ভাগিনা মোহাম্মদ সালমান প্রায় সময় তাদেরকে এসব না করার জন্য বাঁধা দিত।এক পর্যায়ে বুধবার রাত সাড়ে ১০ টার দিকে মাইক জাফরসহ তার গ্রুপের অন্য সদস্যরা হেলালের দোকানের সামনে অবস্থান নেয়।তখন আমার ভাগিনা বাজার থেকে ঘরের ফেরার সময় তাদের দেখলে তাদেরকে চলে যেতে বলেন। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যেই কথা-কাটাকাটি শুরু হলে,জাফরসহ তার অন্য সহযোগিরা তাকে ছুরিকাঘাত করলে মোহাম্মদ সালমান ঘটনাস্থলে আহত হয়ে পরে যায়।পরবর্তীতে আমরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন,বুধবার রাতে টেকনাফ হ্নীলা নাটমুড়া এলাকায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে।এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল যায়। এ ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে।সেই কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি জানায়।

পাঠকের মতামত

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...