প্রকাশিত: ২৮/০৬/২০১৯ ৭:২১ পিএম , আপডেট: ২৮/০৬/২০১৯ ৭:২৩ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন মনে করেন, চীন মিয়ানমারকে মদত দিচ্ছে না। বরং তারা রোহিঙ্গা সংকট সমাধানে তৃতীয় পক্ষের উপস্থিতি অথবা সম্পৃক্ততার বিরোধিতা করছে। চীন চায় বাংলাদেশ এবং মিয়ানমারের মাঝে আলোচনার মধ্য দিয়ে এই সংকটের একটি শান্তিপূর্ণ সমাধান আসুক। মন্ত্রী বলেন, চীনও চায় রোহিঙ্গারা ফিরে যাক। মিয়ানমারও বলছে তারা ফিরিয়ে নেবে। বাংলাদেশও চায় এই বাস্তুচ্যুত রোহিঙ্গারা নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে তাদের স্বভূমে ফিরে যাক।

প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে রোহিঙ্গা সংকট নিয়ে একাধিক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। আগামী ১লা জুলাই পাঁচ দিনের সফরে প্রধানমন্ত্রী চীন যাচ্ছেন।

দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তিনি আলোচনা করবেন। ওই আলোচনায় রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়টি সর্বাধিক গুরুত্ব পাবে। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর আসন্ন সফরে দ্বীপক্ষীয় সহযোগিতা জোরদার করতে বিভিন্ন ক্ষেত্রে আটটি চুক্তিও ও সমঝোতা স্বারক সই হবে। মানবজমিনের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন থেকে প্রয়োজনের অতিরিক্ত কোনো ঋণ নিচ্ছে না বাংলাদেশ। দেশটি দক্ষিণ এশিয়ার দেশগুলো ঋণের জালে আবদ্ধ করছে মর্মে যে সমালোচনা রয়েছে সে বিষয়ে বাংলাদেশ সচেতন রয়েছে বলে জানান মন্ত্রী।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, পররাষ্ট্র সচিব শহিদুল হকসহ মন্ত্রণালয়ের জেষ্ঠ কর্মকর্তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...