প্রকাশিত: ০৯/০৪/২০২০ ৬:৩২ পিএম

করোনা প্রতিরোধে বাংলাদেশে শিগগিরই চীনের ১৫ সদস্যের একটি মেডিকেল টিম আসবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।
বুধবার করোনার বিরুদ্ধে লড়াইয়ে চীন-বাংলাদেশ মেডিকেল বিশেষজ্ঞদের সংলাপ অনুষ্ঠানের উদ্বোধনীতে এ কথা জানান তিনি।

লি জিমিং বলেন, করোনার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে কৌশলগত অংশীদার হিসেবে বাংলাদেশের পাশে থাকবে চীন। এই দুর্দিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একে অপরের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

তিনি বলেন, আমাদের পক্ষ থেকে এরইমধ্যে মেডিকেল ইক্যুইপমেন্ট হিসেবে টেস্টিং কিট, সার্জিক্যাল মাস্ক, সুরক্ষা সামগ্রীসহ করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসা সামগ্রী বাংলাদেশে পাঠানো হয়েছে। চীনের ১৫ সদস্যের মেডিকেল টিম দ্রুত বাংলাদেশে এসে পৌঁছাবে। চীনের ডাক্তাররা বাংলাদেশের ডাক্তার ও নার্সদের করোনা চিকিৎসায় সহায়তা করবেন। এটা আমাদের বাংলাদেশি বন্ধুদের জন্য ভালো একটা খবর। আমি আশা করছি বাংলাদেশ শিগগিরই করোনাভাইরাসের বিরুদ্ধে চলমান এ যুদ্ধে জয়ী হবে।চীন ও বাংলাদেশ মেডিকেল বিশেষজ্ঞদের সংলাপ অনুষ্ঠানে উভয় দেশের করোনা পরিস্থিতি বিষয়ে আলোচনা করা হয়। চীনের ডাক্তাররা অনুষ্ঠানে করোনা মোকাবিলায় নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন। সেই সঙ্গে করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে একসঙ্গে লড়াই করে জয়ী হওয়ার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক ও স্বাস্থ্যখাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer