প্রকাশিত: ২৯/০৪/২০২০ ৩:১০ পিএম

দেশের প্রধান সবজি ভান্ডার খ্যাত যশোরের সবজি চাষীরা করোনার প্রভাবে পড়েছেন চরম দুর্ভোগে। পরিবহন ও পাইকার সংকটের কারণে দাম পাচ্ছেন না ও পণ্য ক্ষেতেই নষ্ট হচ্ছে। এমন পরিস্থিতিতে কৃষকের লোকসান ঠেকাতে ন্যায্যমূল্যে সরাসরি মাঠ থেকে সবজি ক্রয় শুরু করেছে সেনাবাহিনীর যশোর ৫৫ পদাতিক ডিভিশন।

যশোর সেনানিবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

গ্রীষ্মকালিন সবজির ভরা মৌসুম এখন। যশোরসহ এ অঞ্চলের কৃষকের একটি বৃহৎ অংশ সবজি চাষের সাথে সম্পৃক্ত। সেনানিবাসের ৪০টি ইউনিট প্রতিদিন তাদের প্রয়োজনীয় সবজি সরাসরি মাঠে গিয়ে ওইসকল কৃষকের কাছ থেকে কিনছেন।

করোনা মহামারি মোকাবেলায় সেনাবাহিনীর নানামুখি মানবিক উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচি নেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের এ কৃষক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ক্যাপ্টেন ফাইজুল আরিফ।

সেনা সদস্যরা সরাসরি কৃষকদের কাছ থেকে সরাসরি ন্যায্য দামে সবজি কেনায় খুশি যশোরের কৃষকরা।

দেশের মোট যে সবজির চাহিদা রয়েছে তার প্রায় ৬০ শতাংশ পূরণ হয় যশোরের উৎপাদিত সবজি দিয়ে। চলতি মৌসুমে জেলায় ৩৩ হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজি আবাদ হয়েছে।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer