উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৬/০২/২০২৫ ৮:৫৮ পিএম

ইমরান আল মাহমুদ:
জন্মগত প্রতিবন্ধী শফিকুল ইসলাম। বয়স ৩৫ ছুঁই ছুঁই। স্বাভাবিক মানুষের মতো শফিকুলের জীবনযাপন সহজ নয়। জন্মের পর থেকে বেড়ে উঠা সংগ্রামী জীবনকথা নিয়ে প্রতিবেদকের মুখোমুখি হয়েছেন জীবনযুদ্ধে হার না মানা প্রতিবন্ধী শফিকুল। জানিয়েছেন সেই করুণ কাহিনী। প্রায় চারশো কিলোমিটার দূরের জেলা ব্রাহ্মণবাড়িয়ায় নিজের পরিবারের অসহায়ত্ব ও দরিদ্রতার কারণে বিয়ের পর থেকেই চালিয়ে যেতে হচ্ছে সংসারের ভরণপোষণ। স্ত্রী ও এক মেয়ে সহ তিনজনের সংসারের ভরণপোষণের জন্য ভিক্ষাবৃত্তি না করে বেঁছে নিয়েছেন ব্যবসাকে। চারবছর আগে উখিয়া এসে প্রথম ১বছর কুতুপালং সড়কের ধারে ফাস্টফুড(চিংড়ি মাছের পিয়াজু, সিদ্ধ ডিম, ডিমের চপ) বিক্রি করে সংসার চালাতেন। পরে গত তিনবছর যাবত কোর্টবাজার স্টেশনের চৌরাস্তার মোড়ে চার চাকার ভ্যান নিয়ে সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত ফাস্টফুড বিক্রি করে দৈনিক আয় করেন দুই থেকে তিন হাজার টাকা। বিক্রি থেকে প্রাপ্ত অর্থের মধ্যে ছয় থেকে সাতশো টাকা পর্যন্ত লভ্যাংশ পান বলে জানা যায়। প্রতিবন্ধী শফিকুল নিজের সংগ্রামী জীবনের গল্প শোনাতে গিয়ে বলেন,”আমি তিনবছর যাবত কোর্টবাজার স্টেশনে সড়কের ধারে ফাস্টফুড বিক্রি করে কোনোমতে সংসার চালাচ্ছি। ২/৩ হাজার টাকা যা বিক্রি হয় তা দিয়ে মাসিক বাসা ভাড়া ও একমাত্র মেয়ের পড়ালেখার খরচ চালায়। আমার মতো যারা প্রতিবন্ধী আছেন মোটামুটি হাঁটাচলা করতে পারছেন তাদের বলবো, আপনারা ভিক্ষাবৃত্তির চেয়ে ব্যবসা করেন। তাতে আল্লাহ খুশি হন।” ব্যবসার শুরুর গল্প জানতে চাইলে শফিকুল বলেন,” আমি প্রথমে ২০হাজার টাকা ঋণ নিয়ে ব্যবসার দিকে মনোযোগী হয়েছি। যে ভ্যান দেখতেছেন সেটি এক হৃদয়বান ব্যক্তির দান করা।”বিষয়টিকে পথচারীরা ইতিবাচক দৃষ্টিতে দেখে শফিকুলের প্রশংসা করেন। গণমাধ্যমকর্মী আব্দুল্লাহ আল আজিজ বলেন,” শফিকুল প্রতিবন্ধী হয়েও জীবনযুদ্ধে হার মানেনি। সে কারো কাছে হাত না পেতে ব্যবসাকে বেঁছে নিয়েছে। তার এ মহৎ কাজে আমাদের সকলের উচিত তাকে সহযোগিতা করা।”

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...