ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/১২/২০২৪ ৭:৫৭ এএম

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত শহীদ ওয়াসিম আকরামের ছোটবোন রোশনী আক্তারকে চাকরি দিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়।

বুধবার (৫ ডিসেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ের উপপরিচালক সারোয়ার কামাল টারজেন নিয়োগপত্র তুলে দেন রোশনীর হাতে।

এসময় শহীদ ওয়াসিমের বড় ভাই আসাদ ও অন্য স্বজনরা উপস্থিত ছিলেন।

নিয়োগপত্রে দেখা যায়, বাংলাদেশ পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন (এসভিআরএস) -এর ‘স্থানীয় নারী রেজিস্ট্রার’ পদে নিয়োগ দিয়েছেন তাকে।

কোটা আন্দোলন / মৃত্যুর আগে ওয়াসিম ফেসবুকে লেখেন ‘শহীদ হবো’

শহীদ ওয়াসিম আকরামের স্বজনরা বলেন, বৈষম্যের বিরুদ্ধে চট্টগ্রামে প্রথম শহীদ হয়েছেন সে। এই আত্মদান স্মরণীয় হয়ে থাকবে।

এদিকে শহীদ ওয়াসিমের পিতা শফিউল আলম বলেন, আমি প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া এবং কক্সবাজারের কিংবদন্তি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি আমার পরিবারের প্রতি সুদৃষ্টি রেখেছেন বলে আমার মেয়ের চাকরি হয়েছে। আশা করি ভবিষ্যতেও তিনি আমার পরিবারের প্রতি সুদৃষ্টি রাখবেন। আমরা খুশি হয়েছি আমার মেয়ে চাকরি পাওয়ায়। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা যারা আমাকে সহযোগিতা করে যাচ্ছে তাদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য, শহীদ ওয়াসিম আকরাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম ও সারা দেশের দ্বিতীয় শহীদ। তিনি চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

তিনি পেকুয়া উপজেলা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ মেহেরনামা বাজার পাড়া এলাকার প্রবাসী শফিউল আলম ও জোৎসনা আক্তারের ছেলে।

পাঠকের মতামত

উখিয়ায় পিতার অবৈধ অস্ত্রের গুলিতে শিশু সন্তান গুলিবিদ্ধ: পিতা আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিজের হাতের অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে এক শিশু সন্তান গুরুতর আহত ...

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ...
Single Page Footer