ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/১০/২০২৪ ৮:১৩ পিএম

চাকরির খোঁজে সিলেটে ঘুরছিল এক রোহিঙ্গা। পরে সিলেটের জৈন্তাপুর উপজেলায় ঝিঙ্গালাবাড়ী এলাকা থেকে তাকে আটক করেছে বিজিবি। রোববার (২০ অক্টোবর) আটক ব্যক্তিকে সিলেট থেকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

আটক ওই রোহিঙ্গার নাম মো. আনিসুর রহমান (৪৮)। তিনি মায়ানমারের মাউংডো জেলার নোয়াপাড়া থানার বাসিন্দা।

বিজিবি জানায়, শনিবার (১৯ অক্টোবর) রাতে সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা বিজিবি ক্যাম্পের পাশের ঝিঙ্গালাবাড়ী এলাকা থেকে স্থানীয় লোকজন মো. আনিসুর রহমানকে আটক করে বিজিবির কাছে সোপর্দ করেন। ৭ বছর আগে মায়ানমার থেকে তিনি কক্সবাজারে অনুপ্রবেশ করেন। এরপর তিনি রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবস্থান করছিলেন। ভালো চাকরির সন্ধানে তিনি সম্প্রতি সিলেট আসেন। পরে বিজিবি আটক আনিসুর রহমানকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করে।

জৈন্তাপুর মডেল থানার ওসি কালবেলাকে জানান, আটক আনিসুরকে রোববার পুলিশ হেফাজতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...