উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭/০৭/২০২৫ ৭:৩১ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলার একটি রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে চাকরির খোঁজে গাজীপুরের টঙ্গীতে আসে একজন রোহিঙ্গা কিশোর। ‎শুক্রবার রাতে টঙ্গীর মোক্তারবাড়ী রোড এলাকায় ওই কিশোরকে ঘোরাঘুরি করতে দেখে আটক করে স্থানীয় লোকজন। পরে কিশোরকে পুলিশে দেওয়া হয়।

‎‎ওই কিশোরের নাম রশিদুল্লাহ রশিদ (১৫)। সে কক্সবাজারের উখিয়া উপজেলার এইচডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে বাস করত। তার বাবার নাম মোহাম্মদ ইলিয়াস।

‎‎পুলিশ জানায়, কয়েক দিন আগে পারিবারিক সদস্যদের সঙ্গে কথা-কাটাকাটি হয় রশিদুল্লাহর। পরে রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে শুক্রবার সকালে টঙ্গীতে চলে আসে। রাতে টঙ্গীর মোক্তারবাড়ী এলাকায় ঘোরাফেরা করতে থাকলে বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসে। পরে স্থানীয়রা পুলিশে খবর পাঠায়। খবর পেয়ে পুলিশ ওই কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে কিশোর রোহিঙ্গা নৃগোষ্ঠীর বলে নিশ্চিত হওয়া যায়।

‎টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ‘আটক রশিদুল্লাহ রশিদ একজন রোহিঙ্গা কিশোর। শুক্রবার গভীর রাতে তাকে থানায় আটকে রাখা হয়েছে। সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্প কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। ক্যাম্প কর্তৃপক্ষ ও কিশোরের পরিবারের সদস্যরা রশিদুল্লাহকে নিতে আসছে।’

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...