প্রকাশিত: ০৯/০৭/২০১৯ ৮:৪৩ পিএম , আপডেট: ০৯/০৭/২০১৯ ৮:৪৭ পিএম

কনস্টেবলের চাকরি হওয়ার আগেই পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছেন রাকিবুল হাসান শান্ত নামে এক যুবক। তিনি যশোর শহরতলী পালবাড়ি গাজীরঘাট এলাকার শাহ আলম হাওলাদারের ছেলে। মঙ্গলবার দুপুরে যশোর শহরের সিটি প্লাজায় চাঁদাবাজি করতে গিয়ে তিনি আটক হন। এ সময় তার কাছ থেকে পুলিশের ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়।

সিটি প্লাজার ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার দুপুরে শান্ত এসএস ফ্যাশন হাউজে দিয়ে ৫ হাজার টাক চাঁদা দাবি করেন। এ সময় শান্ত নিজেকে পুলিশের নায়েক দাবি করেন। দোকান মালিক শান্তর পরিচয় নিশ্চিত হতে খোঁজ নিয়ে জানতে পারেন ওই নামে যশোরে কোনো পুলিশের নায়েক নেই। এরপর সিটি প্লাজার ব্যবসায়ীরা কোতোয়ালি থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় শান্ত’র কাছ থেকে পুলিশের একটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়। পরে শান্তর সহযোগী পালবাড়ি এলাকার একটি মাল্টিমিডিয়া দোকানের মালিক মামুনকে তার দোকান থেকে আটক করা হয়। ওই দোকান থেকেই সে ভুয়া পরিচয়পত্র বানিয়েছিল।

পুলিশ সূত্রে জানা যায়, যশোরে সদ্য শেষ হওয়া ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চূড়ান্তভাবে মনোনীত ১৯৩ জনের মধ্যে রয়েছেন রাকিবুল হাসান শান্ত। তাদের চাকরি যোগদানের প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে শান্ত আটক হলো।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি সমীর কুমার সরকার জানিয়েছেন, চাঁদাবাজির অভিযোগে শান্তকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ অভিযোগটি খতিয়ে দেখছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...