প্রকাশিত: ১১/১১/২০১৯ ৪:২৩ পিএম

নিউজ ডেস্ক:
চলে গেল ‘বুলবুল’, তীব্র গতিতে আসবে ‘পবন’
বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের উপকূলের বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে বিভিন্ন জেলায় বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। পাশাপাশি ঝড়ে উপড়ে পড়া গাছচাপায় ও ঘরচাপা পড়ে এবং আশ্রয়কেন্দ্রে অসুস্থ হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এখন শান্ত। এবার তীব্র গতিতে আঘাত হানবে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘পবন’। কারণ আরব সাগর ও বঙ্গোপসাগরে নিয়মিত সৃষ্টি হয় ঘূর্ণিঝড়। এরপরের বার আরব ও বঙ্গোপসাগরে যে ঝড়টি আসবে তার নাম হবে ‘পবন’। এরপর যেটি আসবে তার নাম হবে ‘আস্ফান’।

ভারত মহাসাগরে হওয়া সমস্ত ঝড়ের ক্ষেত্রে এই নামকরণের দায়িত্ব বর্তায় ৮টি দেশের ওপর। ভারত, বাংলাদেশ, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, থাইল্যান্ড, শ্রীলঙ্কা-এই দেশগুলো পালা করে ঝড়গুলোর নামকরণ করে। সেই ক্রমে বুলবুলের নামকরণ করেছে পাকিস্তান। আর এর পরের ঝড়টির নাম হতে চলেছে ‘পবন’। এই নামকরণটি করেছে শ্রীলঙ্কা।

ভারতীয় সংবাদমাধ্যম ওয়ানইন্ডিয়া জানায়, ঘূর্ণিঝড়ের নামকরণ আগে থেকেই করা থাকে। একটি নির্দিষ্ট সময়ের সম্ভাব্য ঝড়গুলোর জন্য সদস্য দেশগুলো পূর্বেই বিভিন্ন নাম প্রস্তাব করে রাখে। যখন ঝড় সৃষ্টি হয় তখন ওই তালিকা থেকে নামগুলো ব্যবহার করা হয়।

জানা যায়, এই নামগুলো কখনই দ্বিতীয়বার ব্যবহার করা হয় না। এমনই কিছু ঝড়ের নাম এবং প্রস্তাবিত দেশের নাম দেওয়া হলো- ফণি (বাংলাদেশ), সিডর (ওমান), নার্গিস (পাকিস্তান), বিজলি (ভারত), আয়লা (মালদ্বীপ), রেশমি (শ্রীলঙ্কা), খাই-মুক ( থাইল্যান্ড)।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...