ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/০২/২০২৫ ৯:২৯ এএম

চলতি মাসের শেষ দিকে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে ছাত্র-জনতার গণঅভ্যুত্থাণে গড়ে প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আর এ দলের হাল ধরতে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন নাহিদ হাসান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছেন।

সূত্রের তথ্য অনুযায়ী, নতুন দলের চূড়ান্ত না হলেও এ দলের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন উপদেষ্টা নাহিদ ইসলাম। তবে সদস্য সচিব কে হবেন সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সংশ্লিষ্টদের দাবি, জাতীয় নাগরিক কমিটির আহবায়ক নাসিরুদ্দীন পাটওয়ারী অথবা সংগঠনটির সদস্য সচিব আখতার হোসেনের মধ্যে যে কোনো একজন সদস্য সচিবের দায়িত্ব পেতে যাচ্ছেন।

সূত্র জানায়, নতুন রাজনৈতিক দলে গুরুত্বপূর্ণ পদ পেতে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির নেতারা। এছাড়া ছাত্র শিবির এবং ছাত্র ফ্রন্টের কিছু নেতাও এই দলে যুক্ত হবেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতা জানিয়েছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অর্থাৎ ২১ শে ফেব্রুয়ারির পর যে কোনো দিন নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে। নতুন দলের আত্মপ্রকাশের পূর্বেই নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন।’

তারা আরও জানান, ‘আহবায়ক কমিটির মাধ্যমে নতুন দলের যাত্রা শুরু হবে। সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, আবদুল হান্নান মাসউদ, আরিফ সোহেল, সামান্তা শারমিন, আলী আহসান জুনায়েদসহ আরও বেশ কয়েকজনকে নিয়ে আহবায়ক কমিটি গঠন করা হবে।’

উপদেষ্টা পরিষদের পদ থেকে পদত্যাগের বিষয়ে বক্তব্য জানতে নাহিদ ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পাঠকের মতামত

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটারে বসছে কাঁটাতারের বেড়া

মাদক চোরাচালান ও পাচার পুরোপুরি রোধ করতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ১০৮ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণসহ ...

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ চান স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ...

প্রতিরক্ষা, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে তারেক রহমান-এরদোয়ান বৈঠক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ ...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক: রোহিঙ্গা সংকট ও অর্থনৈতিক করিডর নিয়ে আলোচনা

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ...