ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/০৩/২০২৪ ১১:০৫ এএম

চলতি বছরের দ্বিতীয়ার্ধে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বাংলাদেশে আসার সম্ভাবনার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। গতকাল সোমবার এক ব্রিফিংয়ে তিনি বলেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে, তিনি দেশটির প্রধানমন্ত্রীও। আমরা সেটা নিয়ে আলোচনা করেছি। এ বছরের দ্বিতীয়ার্ধে তার এ সফর হওয়ার কথা রয়েছে।

এ মাসের শুরুতে তুরস্ক, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফরের অভিজ্ঞতা জানাতে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিলনায়তনে এই ব্রিফিংয়ে আসেন হাছান মাহমুদ। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ৫ মার্চ সৌদি আরবের জেদ্দায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠকে যোগ দেন তিনি। বৈঠকের পাশাপাশি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে তার বৈঠক হয়। খবর বিডিনিউজের।

ব্রিফিংয়ে ওই বৈঠকের বিষয়ে মন্ত্রী বলেন, সৌদি আরবে প্রায় ৩০ লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছেন এবং বাংলাদেশের জন্য সৌদি পররাষ্ট্রমন্ত্রীর অগ্রাধিকার রয়েছে বলে জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সৌদি আরবের সাথে পূর্বের শুধু জনশক্তি রপ্তানির সম্পর্ককে বহুমাত্রিক সম্পর্কের রূপ দিয়েছে। সৌদিতে ১০ বিলিয়নসহ গালফ দেশগুলোতে ৫০ বিলিয়ন গাছ লাগানোর উদ্যোগে বাংলাদেশ অংশ নেবে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...