প্রকাশিত: ০৭/১১/২০১৭ ৭:৫৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৩০ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
মিয়ানমারে সেনাবাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়ে গত দুইমাসে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে এ পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন ২১৭ জন।

এদের মধ্যে মারা গেছেন ১৪ জন রোহিঙ্গা।
বাকিদের মধ্যে চিকিৎসা শেষে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের অস্থায়ী ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে ১৫১ জন রোহিঙ্গাকে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৫২ জন।

গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (উত্তর-দক্ষিণ) হাসান মো. শওকত গত সন্ধ্যায় অবৈধভাবে অনুপ্রবেশকারী মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের চিহ্নিতকরণ’ সংক্রান্ত বিভাগীয় কমিটির সভায় এসব তথ্য তুলে ধরেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হওয়া এইসব রোগী বোমা ও বুলেটের আঘাত প্রাপ্ত। কিন্তু অপারেশনের পরে তাদের অবস্থা এখন উন্নতির দিকে। তারপরও এখনো রোহিঙ্গারা চিকিৎসা নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আসছে।

বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে পুলিশ ও বিজিবি ও অন্যান্য সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্ততাগণ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...