প্রকাশিত: ২৩/০৩/২০২২ ১০:০৫ এএম

লোহাগাড়া প্রতিনিধি::

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় ডাম্পার ট্রাকের চাপায় পাঁচ কারযাত্রী বন্ধু নিহতের রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনা ঘটেছে। মহাসড়কের লোহাগাড়া উপজেলার লোহার দিঘীপাড় এলাকায় যাত্রীবাহী বাস ও পিকিনকের বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই দুর্ঘটনায় কবলিত বাস দুটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আটকে যায়। যার ফলে প্রায় ঘন্টা খানেক যানজট সৃষ্টি হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। আহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লবণববাহী ট্রাকের পানির কারণে সড়ক পিচ্ছিল হয়ে যাওয়ায় প্রতিদিন দুর্ঘটনা হচ্ছে। যার ফলে হতাহতের ঘটনা ঘটেই চলছে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, লোহার দিঘীর পাড়ে মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনার খবর পেয়ে দুর্ঘটনায় কবলিত বাস দুটি উদ্ধার করে যানজট নিরসন করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...