উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩/০৫/২০২৫ ২:১০ পিএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মোহাম্মদ ইয়াছিন প্রকাশ (কালু) নামের এক বাইক আরোহী নিহত হয়েছেন।

শনিবার (৩ মে) দুপুর ১২টায় মহাসড়কের মনসা হসপিটাল সংলগ্ন ছিলা শাহ্ মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন উপজেলার কুসুমপুরা ইউনিয়নের দক্ষিণ হরিণখাইন গ্রামের বাসিন্দা। তার জিরি ফকিরা মসজিদ বাজারের আজমীর ডেকোরেশন নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন। তিনি বলেন, বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে বাইক আরোহী ডেকোরেশন ব্যবসায়ী কালু নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...