উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২/০৬/২০২৪ ৪:২০ পিএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ার আমিরাবাদে প্রাইভেটকারের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।

শনিবার (২২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বার আউলিয়া কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তারা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখি প্রাইভেটকারের সাথে বিপরীতমুখি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ অটোরিকশায় থাকা ৫ জন আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মুহাম্মদ এরফান জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশা জব্দ করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer