প্রকাশিত: ১৪/১১/২০২১ ১১:৪৯ এএম , আপডেট: ১৪/১১/২০২১ ১১:৫২ এএম

মুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া::
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাংয়ে ইছাছড়ি এলাকায় দু’ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো: আবদুল্লাহ (৩২)। তিনি টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো: সৈয়দের ছেলে।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো: জাহাঙ্গীর আলম জানান, রাতে মাছ ভর্তি করে একটি পিকআপ টেকনাফ থেকে চট্টগ্রামের উদ্দেশে আসার সময় চকরিয়ার উত্তর হারবাং ইছাছড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে মালবোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। চালক বেঁচে গেলেও পাশে থাকা মাছ ব্যবসায়ী আবদুল্লাহ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে আজিজনগর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে ফাঁড়িতে রাখা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...
Single Page Footer