প্রকাশিত: ২০/০৬/২০১৭ ৯:৩২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫৮ পিএম

চট্টগ্রাম : চট্টগ্রামে এক বিদেশি ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় দোকান কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযুক্ত যুবকের নাম আরিফুর রহমান (২৫)।

মঙ্গলবার সকালে নগরের খুলশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন।

খুলশী থানা-পুলিশ জানায়, ২২ বছর বয়সী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিদেশি ছাত্রী সকালে খুলশী থানায় ধর্ষণের মামলা করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়-সংলগ্ন একটি দোকানে কেনাকাটা করার সুবাদে আরিফুরের সঙ্গে তার পরিচয় হয়। সোমবার রাতে একটি রিসোর্টে নিয়ে যুবকটি তাকে ধর্ষণ করেন।

খুলশী থানার ওসি নাসির উদ্দিন বলেন, ধর্ষণের শিকার বিদেশি ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। মামলার করার পরপরই পুলিশ আসামিকে গ্রেপ্তার করেছে। পরে আদালতে হাজির করা হলে চট্টগ্রাম মহানগর হাকিম মো. আল ইমরান খান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer