প্রকাশিত: ২৯/১২/২০১৮ ৭:৫৪ এএম

ডেস্ক রিপোর্ট ::
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ২ অপহরণকারীকেও আটক করা হয়। শুক্রবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে টেকনাফ হ্নীলা দমদমিয়া জেটিঘাট এলাকায় অভিযান চালিয়ে ওই শিশুকে উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো,টেকনাফ হোয়াইক্যং লাতুরিখোলা এলাকার নুরুল ইসলামের ছেলে মোঃ রাশেল(১৮) ও একই এলাকার জকির আলমের ছেলে মোঃ রুস্তম(২০)।

পুলিশ জানায় গত ২৫ ডিসেম্বর চট্রগ্রাম বায়েজীদ বোস্তামি দক্ষিণ শহীদ নগর তাজু বিল্ডিং এলাকা থেকে মোঃ হারুনুর রশিদের শিশু সন্তান ফরিদুল ইসলাম (৮) কে অপহরণ করা হয়। পরে অপরহণকারীরা শিশুটির পিতাকে ০১৮৭৭২৩১৪৭০ নম্বর থেকে মোটা অংকের মুক্তিপণ দাবি করতে থাকে। গত ২৬ ডিসেম্বর বায়েজীদ বোস্তামি থানায় শিশু অপহরণের অভিযোগ করেন ওই শিশুটির বাবা। টেকনাফে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হয়ে টেকনাফ থানাকে বিষয়টি অবহিত করে বায়েজীদ বোস্তামি থানা। শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে দুই অপহরণকারীসহ শিশুটিকে উদ্ধার করা হয়।

আটক অপহরণকারীদের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করা হবে বলে জানান অপহৃত শিশুটির পিতা।

পাঠকের মতামত

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

উখিয়ায় মন্দিরে হামলা: দুই পক্ষের ভিন্ন দাবি, তদন্তে জমি বিরোধের ইঙ্গিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু পরিবারের ...

উখিয়ায় বর্জ্য থেকে হবে সার ও বিদ্যুৎ, নির্মিত হচ্ছে আধুনিক সমন্বিত প্ল্যান্ট

কক্সবাজারের উখিয়া উপজেলার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা (ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্ল্যান্ট ...

পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ...
Single Page Footer