উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬/১১/২০২২ ৮:১৩ এএম

‘চট্টগ্রামের মানুষ প্রচুর গরুর মাংস খায়, মেজবান খায়। এজন্য হার্টের অসুখও বেশি হয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে বিশেষায়িত হৃদরোগ হাসপাতাল চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এছাড়াও চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সেবা যাতে সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা হয় সে বিষয়ে এখন থেকেই পরিকল্পনা করার আহবান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মন্ত্রী বলেন, ‘হার্ট ফাউন্ডেশন যখন হাসপাতাল প্রতিষ্ঠা করবে সেটি যেন সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে। পরিকল্পনার অংশ হিসেবে এখন থেকেই সে পরিকল্পনা করতে হবে। আমি যখন হাসপাতাল চালাবো তখন ফি দেখে হাসপাতাল চালাবো নাকি যারা গরীব তাদের জন্য হাসপাতাল চালাবো। স্বাস্থ্যসেবার দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে। এখানে আমাদের কাজ করার সুযোগ আছে। আমাদের স্বাস্থ্যসেবা সকল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।’

Nagad
Nagad

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সদস্য এসএম আবু তৈয়বের সঞ্চালনায় ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউসের সভাপতিত্বে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী।

বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘একটা হাসপাতালে কেবল অবকাঠামোগত উন্নয়ন বা বিশাল ক্যাম্পাস হলে হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যারা চিকিৎসাসেবা দিবে বা যারা চিকিৎসাসেবার দায়িত্বে থাকবেন তাদের সার্ভিস সেন্টার, তাদের পেশেন্ট সার্ভিস মেন্টালিটি এখানে গুরুত্বপূর্ণ। এর সঙ্গে ইকো সিস্টেমটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের সেবার মানটাও বাড়াতে হবে। এটা যেহেতু অলাভজনক প্রতিষ্ঠান হবে সেহেতু এটার আয়ও যাতে হাসপাতালে ব্যবহার করা হয়।’

এসময় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী, ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. সাহেনা আকতারসহ আরও অনেকে। আগামীকাল ২৬ নভেম্বর থেকে হাসপাতালের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...