প্রকাশিত: ২৭/০১/২০২০ ৭:২৪ পিএম

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এবিএম আজাদকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।অন্যদিকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসা মো. আবদুল মান্নানকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ নিয়োগ ও বদলির আদেশ জারি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসানের সই করা প্রজ্ঞাপনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এবিএম আজাদকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগের কথা বলা হয়।

অন্যদিকে মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম খানের সই করা প্রজ্ঞাপনে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসা মো. আবদুল মান্নানকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হিসেবে বদলির কথা উল্লেখ করা হয়।

জনস্বার্থে জারিকৃত এসব আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer