প্রকাশিত: ০৭/০৩/২০২০ ৮:০৯ এএম

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি ::
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাহাব উদ্দিন (৪৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার আজিজনগর নুর আয়েশার টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চর আফজল পাড়ার আবু সালামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে আটটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের আজিজনগর এলাকায় একটি বড় ট্রাম ট্রাকের সঙ্গে অপর ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি ধুমড়ে মুচড়ে যায়। গাড়িতে আটকা পড়েন ট্রাক চালক ও তার সহকারী। ওইসময় পথচারীরা ট্রাক চালক সাহাবউদ্দিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান বলেন, তমা গ্রুপের একটি ট্রাম ট্রাকের সঙ্গে অপর একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে তিনজন আহত হয়। আহতদের মধ্যে ট্রাক চালক সাহাব উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer