লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল
কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

নিউজ ডেস্ক::
রাজধানীর চকবাজারের অগ্নিকাণ্ডের স্থল থেকে ৫১ লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।বৃহস্পতিবার ভোর ৬টা ১০ মিনিটে ঘটনাস্থলে দায়িত্বরত ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (অপারেশন, মেনটেন্যান্স) দিলীপ কুমার ঘোষ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এ ঘটনায় আহত হয়েছেন অনেক মানুষ। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালসহ আশেপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চকবাজারের নন্দ কুমার দত্ত রোডের শেষ মাথায় মসজিদের পাশে একটি বহুতল ভবনে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
পাঠকের মতামত