প্রকাশিত: ২১/০৫/২০১৬ ৭:১৪ পিএম

exmঘূর্ণিঝড় রোয়ানুতে দেশের উপকূলীয় জেলাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর রোববারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। এ পরীক্ষা হবে ২৭ মে শুক্রবার।

আজ শনিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ তথ্য নিশ্চিত করেছে।

এর মধ্যে অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল দ্বিতীয় পত্র, লঘু সংগীত (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, নাট্যকলা (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল দ্বিতীয় পত্র (ডিআইবিএস) বিষয়ের পরীক্ষা হবে ২৭ মে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত।

আর রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা), ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-১), ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-২), ইতিহাস দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-১), ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-২), গৃহ-ব্যবস্থাপনা ও শিশুবর্ধন এবং পারিবারিক সম্পর্ক (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র পরীক্ষা হবে বেলা আড়াইটা থেকে সাড়ে ৫টা পর্যন্ত।

এদিকে, ঘূর্ণিঝড়ে এ পর্যন্ত ১৫ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে, রোয়ানুর আগমন সামনে রেখে সমুদ্রবন্দরগুলোতে যে বিপদ সংকেত দেখাতে বলা হয়েছিল তা সন্ধ্যায়ও বহাল রাখা হয়েছে। শুক্রবার বিকেল থেকে চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার সমুদ্র বন্দরে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়।

এই বিপদ সংকেত এখনও চার সমুদ্রবন্দরেই রয়েছে বলে আবহাওয়াবিদরা জানান।

তারা বলছেন, রোববার বিকাল নাগাদ বিপদ সংকেত নামিয়ে স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হতে পারে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সতর্ক সংকেত নামিয়ে ফেলা হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...
Single Page Footer