প্রকাশিত: ৩০/০৫/২০১৭ ৭:২৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২০ পিএম

ডেস্ক রিপোর্ট::
ঘূর্ণিঝড় ‘মোরা’য় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার এক টুইট বার্তায় খালেদা জিয়া এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় ‘মোরা’য় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সবাইকে আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহ সকলকে এই দুর্যোগ মোকাবেলার শক্তি দিন।’

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ঘূর্ণিঝড় মোরা কক্সবাজারের কুতুবদিয়ায় ১৩৫ কি. মি. বেগে আঘাত হানে। এরপর এটি বেলা ১১টার পর চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করে। উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে বাংলাদেশের অভ্যন্তরে স্থলভাগে নিম্নচাপে পরিণত হচ্ছে।

এর ফলে কক্সবাজার-চট্টগ্রাম উপকূলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির সঙ্গে সঙ্গে ১০০ থেকে ১২৮ কি. মি. পর্যন্ত বেগে বয়ে যাচ্ছে প্রবল ঝড়ো হাওয়া।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer